রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩২

বরিশালের সরকারী কলেজের শিক্ষকদের দ্বিতীয় দিনে কর্মবিরতি পালন

বরিশালের সরকারী কলেজের শিক্ষকদের দ্বিতীয় দিনে কর্মবিরতি পালন

dynamic-sidebar

বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয় এই স্লোগানে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে বরিশালে সরকারী কলেজের শিক্ষকরা দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করেছে। প্রথমদিনের ন্যায় আজ সোমবারও সকাল থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করে। এ কারনে বরিশাল বিভাগের ২৩ সরকারী কলেজে  কোন ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরিশাল জেলা কমিটির সম্পাদক মোঃ আকতারুজ্জামন খান বলেন, আন্দোলনের মূল বিষয় হলো শিক্ষা ক্যাডারে কোনরুপ পার্শপ্রবেশ চলবে না এবং বিসিএস রিক্রুয়েটমেন্ট রুলস ১৯৮১ এ ব্যতয় ঘটিয়ে কাউকে ক্যাডারভুক্ত না করা। তিনি বলেন, সরকার বিভিন্ন কলেজ জাতীয়করণ করছে, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ তাই এতে আমাদের কোন তাদের আপত্তি নেই। শুধু ওই কলেজগুলোতে নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্যাডারভুক্ত করার বিরোধীতা করা হচ্ছে। ওই কলেজগুলোর শিক্ষকরাও থাকবেন, তাদের বাদ দেয়ার কোন কথা বলা হচ্ছে না, তারা নন ক্যাডারভূক্ত পদমর্যাদায় থাকবেন।। পিএসসি’র মুখোমুখি না হয়ে ওই শিক্ষকরা ক্যাডারভুক্ত হলে, এখন যারা বিসিএস দিয়ে ক্যাডার আছেন তাদের মর্যাদা ক্ষুন্ন হবে বলে দাবী করছেন আন্দোলনকারীরা। এদিকে ঝালকাঠি এবং পটুয়াখালীতেও সরকারি কলেজের শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।  বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সম্পাদক সহকারী অধ্যাপক মো: বজলুর রশিদ বলেন, দেশের ২৮৩ টি কলেজ সরকারি করণের প্রক্রিয়ায় রয়েছে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই তবে ওইসব কলেজের শিক্ষকদেরকে ক্যাডারে অন্তরভূক্তি করণের আশংক্ষা তৈরি হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net