বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৩

শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার

বরিশালে রোহিঙ্গা সন্দেহে আটক ২

dynamic-sidebar

বরিশাল নগরের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে ২ ব্যাক্তিকে আটক করা হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলো,  হামিদ (২৫) ও ইয়াসিন (৩০)। এরা মায়নমারের বুচিডং এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) এ আর মুকুল জানান, দুপুরে সন্দেহজনকভাবে আটক ২ জনকে ঘোরাফেরা করতে দেখে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডের লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে টুক জানাগেছে সে অনুযায়ী আটককৃতরা কক্সবাজার থেকে মাছ ধরতে সাগরে যায়। সেখানে গিয়ে ডাকাতের কবলে পরে। পরবর্তীতে তারা আশ্রয়ে কুয়াকাটায় আসেন। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো তারা। পথিমধ্যে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে অবস্থানকালে তারা স্থানীয়দের চোখে পরে। তিনি বলেন, কক্সবাজারে যোগাযোগ করা হচ্ছে, এদেরকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net