বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৮

শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার
বরিশাল-বানারীপাড়া সড়কে পৃথক দুর্ঘটনায় যুবক নিহত- আহত ৬

বরিশাল-বানারীপাড়া সড়কে পৃথক দুর্ঘটনায় যুবক নিহত- আহত ৬

dynamic-sidebar

বরিশালে সড়ক দুর্ঘটনায় সজিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বরিশাল-বানারীপাড়া আঞ্চলিক সড়কের শেকেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বরিশালের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার সোহরাবের ছেলে। আহতদের মধ্যে সোহেল (৩৮), কামরুল ইসলাম (২০) ও নান্নুর (৩৫) নাম জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রড বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে বরিশাল হয়ে পিরোজপুরের স্বরুপকাঠি যাওয়ার পথে বানারীপাড়ার শেকেরহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা চালক ও হেলপারসহ ৭ জন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ আর মুকুল  জানান, ট্রাক খাদে পরে একজন নিহত হয়েছে। ট্রাকটি উদ্ধার করতে গিয়ে বরিশাল-বানারীপাড়া সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অল্প সময়ের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক। অপরদিকে, দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি হুইলার) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চালকসহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে মহসিনকে (২৮) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি-তদন্ত মুকুল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net