শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিকদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত

বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিকদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশাল পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় রূপাতলী হাউজিং’র হিরণ পয়েন্টের বহুতল ভবনে বরিশাল পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সভায় বক্তব্য রাখেন বেল্লাল হোসেন হাওলাদার, শুকরিয়া সেলিম, মো. হাফেজ, কালু, মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাহী সভাপতি মো. নজরুল ইসলাম খোকন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বরিশাল পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা আব্দুল রশিদ খান, সাইদুর রাহমান শাহিন, হুমায়ুন কবির, নাসির খলিফাসহ বাস ও মিনিবাস মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধাণর মালিকরা। এ সভায় বর্তমান সমিতির বিগত দিনের নানাবিধ আলোচনা ও কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net