শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৫

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
নেতাদের উপর বিরক্ত ওবায়দুল কাদের

নেতাদের উপর বিরক্ত ওবায়দুল কাদের

dynamic-sidebar

বিলবোর্ড আর ফেস্টুন দিয়ে আওয়ামী লীগ হওয়া যায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাদের বিলবোর্ড আর ফেস্টুন দেখে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, এই জেলায় আসার সময় পথে পথে নেতা, পাতিনেতা ও সিকি নেতাদের যে বিলবোর্ড ও ফেস্টুন দেখলাম তাতে আমি লজ্জা পেয়েছি। কারণ সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ছোট করে দেয়া হয়েছে আর আমার ও নেতাদের ছবি বড় করে দেয়া হয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার নারীদের ব্যাপক মূল্যায়ন করেছেন। ফলে নারীরা আজ ডিসি, এসপি, ডিআইজি, বিচারকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে চলেছে। প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করছেনে।

নেতাদের চাটুকার না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দলের মধ্যে আগে নেতাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তা না হলে কর্মীদের মধ্যে শৃঙ্খলা থাকবে না।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদসহ জেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ও উদ্বোধন সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net