মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৪

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় মাদ্রাসা সুপার গ্রেফতার

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় মাদ্রাসা সুপার গ্রেফতার

dynamic-sidebar

বরিশাল অফিসঃ


বরিশালে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাওলানা মো. মাসুম বিল্লাহ নামে এক মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।আজ দুপুরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া দাখিল মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।মাসুম বিল্লাহ চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া দাখিল মাদ্রাসার সুপার। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সবুজবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে।
বরিশাল নগরের কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) পবিত্র কুমার আজকের তালাশকে জানান, বৃহস্পতিবার দুপুরে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী মাসুম বিল্লাহর মেয়ের সঙ্গে দেখা করতে যায়। এ সময় বাসায় কেউ না থাকায় মাসুম বিল্লাহ ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন।পরে ওই স্কুলছাত্রী রাতে বিষয়টি তার মাকে জানালে তার বাবা শুক্রবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় থানায় একটি মামলা দায়ের করেন।পরে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলেও জানান তিনি ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net