বন্দরথানা প্রতিনিধি ॥ বরিশাল সদর উপজেলার ৮নং চাঁদপুরা ইউপি চেয়ারম্যানে আমান উল্লা আমানের প্রধান সহযোগী, চাচাতো ভাই ফাইজুল মুন্সীকে ইয়াবাসহ আটক করেছে বন্দর থানা পুলিশ। গত ৩০ নভেম্বর রাতে বন্দর থানার একদল চৌকোস পুলিশ কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে ৫২পিচ ইয়াবাসহ আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরকাউয়াস্থ দিনার পেট্টোল পাম্পের সামনে এয়ারটেল টাওয়ারের পাশের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের পকেটে থাকা পলিথিন দিয়ে মোরানো ইয়াবা বড়ি ৫২ পিচ। জানা গেছে ফাইজুল মুন্সী চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামের মৃত খায়রুল মুন্সীর পুত্র। আটকের পরে তার স্বীকাররোক্তিতে তিনি এই ব্যবসার সাথে জরিত বলে পুলিশকে জানান। এদিকে ফাইজুল মুন্সী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে এলাকাবাসী। বন্দর থানার এসআই আল মামুন জানান, আমরা দীর্ঘ দিন তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ পাই। কিন্তু বেশ কয়েকবার আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন বন্দর থানার চৌকোস কর্মকর্তা এসআই আল মামুন, এএসআই আল আমিন, এএসআই শওকত হোসন ও কনেষ্টবল জুলফিকার। বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা হায়দার জানান, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এ অভিযানে গত ৩০ নভেম্বর রাতে ফাইজুল মুন্সী নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) ধারায় এসআই আল মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, বন্দর থানা এলাকায় কোন মাদকের সাথে কারো আপোষ করার সুযোগ নেই। অপরদিকে নির্ভরযোগ্য সূত্র জানায়, ফাইজুল মুন্সীর বিরুদ্ধে বন্দর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply