সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৫

শিরোনাম :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’
বরিশালে আঞ্চলিক স্কিল কম্পিটিশন উপলক্ষে র্যালি, সেমিনার ও মেলা

বরিশালে আঞ্চলিক স্কিল কম্পিটিশন উপলক্ষে র্যালি, সেমিনার ও মেলা

dynamic-sidebar

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’এই স্লোগানে বরিশালে আঞ্চলিক স্কিল কম্পিটিশন-২০১৭ আয়োজন করা হয়েছে। বরিশাল পলিটেকনিক ইনিষ্টিটিউটের আয়োজনে সকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বেলুট ও ফ্যাস্টুন উড়িয়ে কম্পিটিশনের উদ্ভোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেল খানার মোড়ে গিয়ে শেষ হয়। এদিকে বেলা ১১ টায় বরিশাল পলিটেকনিক ইনিষ্টিটিউটের সেমিনার কক্ষে সেমিনারের আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বরিশাল পলিটেকনিক ইনিষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সৈয়দ নুরুন নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি
শিক্ষা বোর্ডের পরিচালক ড. ইঞ্জি. মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনির হোসেন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী হাসান মোঃ কামরুজ্জামন, সামসুন্নাহার প্রমুখ। বরিশাল পলিটেকনিক ইনিষ্টিটিউটের মাঠে স্কিল ডেভলপমেন্টের লক্ষ্যে বিভিন্ন পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহনে মেলার আয়োজন করা হয়। যেখানে ১৫ টি স্টল রয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস্ এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সহযোগীতায় আঞ্চলিক স্কিল কম্পিটিশনে বরিশাল, পটুয়াখালী, ভোলা ও বরগুনা পলিটেকনিক ইনিষ্টিটিউট, বরিশালস্থ ইনফ্রা পলিটেকনিক ইনিষ্টিটিউট, বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনিষ্টিটিউট, পটুয়াখালীস্থ বেগম ফজিলাতুন্নেছা পলিটেকনিক ইনিষ্টিটিউট অংশগ্রহন করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net