, ,

শিরোনাম :
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
বরিশালে সড়ক দূর্ঘটনায় নির্বাচন কমিশন অফিসের কর্মচারী নিহত

বরিশালে সড়ক দূর্ঘটনায় নির্বাচন কমিশন অফিসের কর্মচারী নিহত

dynamic-sidebar

বরিশালে সড়ক দূর্ঘটনায় নির্বাচন কমিশন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ শাহাদাত হোসেনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৪ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের চেয়ারম্যান বাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মৃত শাহাদাত হোসেন (২৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতির বাসিন্দা ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (প্রকল্প) পদে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তাকে বরিশাল সদর উপজেলা নির্বাচন কমিশন হিসেবে অস্থায়ীভাবে পাঠানো হয়। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোটরসাইকেল যোগে শাহাদাত হোসেন বরিশাল থেকে বাবুগঞ্জের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগলে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন বলে জানান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম। তিনি জানান, মৃতদেহ সূরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net