, ,

শিরোনাম :
বরগুনা কালেক্টরেট স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষা উৎসব পালিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে আলোচনা সভা ১০ বছরে বরিশালের অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা বরিশালে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক বরিশালে আবাসিক হোটেলে অপরাধের আখড়া টেকেরহাট সেতুর সংস্কারকাজে ধীরগতি: ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে রোগী ও যাত্রীরা বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ
রোহিঙ্গা সন্দেহে বরিশালে ৪ নারী প্রতারক আটক

রোহিঙ্গা সন্দেহে বরিশালে ৪ নারী প্রতারক আটক

dynamic-sidebar

প্রতারণার মাধ্যমে আলফা-মাহিন্দ্রার এক নারী যাত্রীর গলার চেইন চুরি করার ঘটনায় ৪ নারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

আটককৃতরা, হলো শিউলী বেগম, রিপন আক্তার, রোজিনা বেগম ও হামিদা বেগম।

আটককৃতরা মিয়ানমারের রোহিঙ্গা বলে স্থানীয়রা দাবী করলেও পুলিশ বলছে প্রাথমিক সন্দেহ হচ্ছে তবে জিঙ্গাসাবাদ করে প্রকৃত তথ্য জানাযাবে।

আজ সোমবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরীর রূপাতলীর হাউজিং স্ট্রেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

রূপাতলী হাউজিং স্ট্রেট কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, হাউজিং স্ট্রেট এলাকার বাসিন্দা মো. আবদুল রাজ্জাক স্ত্রী’র আজ বেলা ১২ টার দিকে নগরীর সদর রোডস্থ বিবির পুকুরপাড় থেকে একটি আলফা মাহিন্দ্রা যোগে রূপাতলীতে আসেন। পথি মধ্যে ওই চার নারী যাত্রী বেশে উঠেন। এক পর্যায় শিউলী বেগম নামের ওই নারী নিজেকে অসুস্থ্য বলে আবদুল রাজ্জাক স্ত্রী’র গায়ে ঢলে পড়েন।

এসময় সে কৌশলে আবদুল রাজ্জাক স্ত্রী’র গলার সোনার চেইন চুরি করেন।

এদিকে রূপাতলীতে মাহিন্দ্রাটি আসলে যাত্রীরা নেমে পড়লে আবদুল রাজ্জাক স্ত্রী তার গলায় সোনার চেইন দেখতে না পেয়ে ওই চার নারীর উপর সন্দেহ হয়।

পরে স্থানীয় জনতা ওই চার নারীকে ধরে ফেলেন ও ব্যাগ তল¬াশী চালিয়ে সোনার চেইন উদ্ধার করেন।

এ সময় ওই চার নারীকে স্থানীয়রা জিঙ্গাসাবাদ করলে তারা তাদের পরিচয় দেয়া নিয়ে বিপত্তিতে পরেন। কখনো বি-বারিয়া আবার কখনো কক্সবাজার জেলার বাসিন্দা বলে পরিচয় দেন। এমনকি জিঙ্গাসবাদে বাংলাদেশ সম্পর্কে তাদের তেমন কিছু জানা নেই বলে জানান মো. আবুল হোসেন।

ঘটনাস্থানে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই মাহমুদ হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে আটক ওই চার নারী রোহিঙ্গা। তবে থানায় নিয়ে তাদের আরো জিঙ্গাসাবাদ করা হবে। এছাড়া এ ঘটনায় আবদুল রাজ্জাক মামলা করলে তার গ্রহন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net