, ,

শিরোনাম :
আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী

মেসির দুই পা ভেঙে দিল দুর্বৃত্তরা!

dynamic-sidebar

খেলাধুলা ডেস্ক :মৌসুমের শুরু থেকে গোলের বন্যা বইয়ে দিচ্ছিলেন লিওনেল মেসি। কিন্তু গত কয়েকটা ম্যাচে সেই গোলের ধারাবাহিকতা আর নেই। মাঠের বাইরের সময়টাও ভালো যাচ্ছে না মেসি পরিবারের। বড় ভাই ম্যাতিয়াস মেসিকে অবৈধভাবে পিস্তল রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার আর্জেন্টিনায় লিওনেল মেসির ভাস্কর্যের দু’পা ভেঙে রাস্তায় ফেলে দিয়েছেন দুর্বৃত্তরা। আর্জেন্টিনার রিও ডি লা প্লাতা নদীর তীরে গ্লোরি ওয়াকওয়েতে মেসির যে ভাস্কার্য বসানো ছিল তার দুটি পা ভেঙে রাস্তায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। কার এতো রাগ মেসির উপর? রোববার রাতে দ্বিতীয়বারের মতো ভাঙচুর করা হয়েছে ভাস্কর্যটি।

২০১৬ সালের জুনে মেসির এই ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন বুয়েনস এইরেসের মেয়র হোরাসিও রদ্রিগেজ লারেত্তা। কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে অবসর নিয়ে ফেলেছিলেন মেসি। সেই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়।

 

আর যে জায়গায় স্থাপন করা হয়েছে ওই গ্লোরি ওয়াকওয়ে আর্জেন্টিনার ক্রীড়াবিদদের ভাস্কর্যের জন্যেই পরিচিত। মেসিসহ অনেকের ভাস্কর্য আছে গ্লোরি ওয়েকওয়েতে। রোববার সবগুলোই অক্ষত থাকল, কিন্তু মেসিরটি ভেঙে দিয়েছেন কে বা কাহারা। কারা এই কাজ করেছে পুলিশ এখনো ধারণা করতে পারেনি।

গত জানুয়ারিতেও একবার ভেঙে ফেলা হয়েছিল মেসির এই ভাস্কর্যটি। সেবার ভাস্কর্যের উপরের অংশ ভেঙে দেওয়া হয়। পরে সেটা আবারো নতুন করে স্থাপন করে বুয়েনস এইরেস সিটি কর্তৃপক্ষ।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net