বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২

শিরোনাম :
পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট ৩০ বছরেও হয়নি সেতু, জীর্ণ বাঁশের সাঁকোই ৫ গ্রামের ভরসা স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের রহস্যজনক মৃত্যু ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে শোকজ পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি
বানারীপাড়ায় ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি শেয়ারের অভিযোগে গ্রাম্য ডাক্তার আটক

বানারীপাড়ায় ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি শেয়ারের অভিযোগে গ্রাম্য ডাক্তার আটক

dynamic-sidebar

বানারীপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আত্মঘাতী নামের একটি আইডি থেকে পোষ্ট করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ করা ছবি শেয়ার করে ছড়িয়ে দেওয়ায় লুৎফর রহমান(৪০) নামের এক গ্রাম্য ডাক্তারকে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে ।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রাম থেকে গ্রাম্য ডাক্তার লুৎফর রহমানকে স্থাণীয় চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ জনতা আটক করে পুলিশে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ও লবণসাড়া পুলিশ তদন্ত কের্ন্দের ইনচার্জ ইন্সপেক্টর আকরাম হোসেন ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসেন।আটককৃত গ্রাম্য ডাক্তার লুৎফর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাইসাঙ্গা গ্রামে। সে বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে ঘরজামাই থেকে গ্রাম্য ডাক্তারী পেশায় কর্মরত ছিলেন। ইলুহার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জানান ইলুহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে এ ব্যপারে মামলা দায়ের করবেন।এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মো . সাজ্জাদ হোসেন জানান উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net