, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ

রাখা যাবে না ১৫টির বেশি সিম

dynamic-sidebar

একজন ব্যক্তি নিজের নামে ১৫টির বেশি সিম রাখতে পারবেন না। কারো কাছে ১৫টির বেশি সিম থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তার নিষ্ক্রিয় করতে বলার পাশাপাশি কেউ সিম নিষ্ক্রিয় না করলে তা বিটিআরসি বন্ধ করে দেবে বলেও জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিটিআরসি মোবাইল অপারেটরদের এক নির্দেশনা পাঠায়। সেখানে বলা হয়েছে, গ্রাহকরা অতিরিক্ত মোবাইল সিম বন্ধ না করলে কমিশন পরবর্তীতে বাড়তি সিমগুলো কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন বাতিল ও বন্ধ করে দিতে পারবে।

সিম কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রে শুরুর দিকে একজন ভোক্তা সর্বোচ্চ পাঁচটি সিম ব্যবহার করতে পারবেন এমনটা বলা হয়েছিল। পরবর্তীতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক সিদ্ধান্তে জানিয়েছিল যে, একজন ভোক্তা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সর্বোচ্চ ২০টি সিম নিতে পারবেন।

নির্দেশনায় বিটিআরসি বলেছে, গ্রাহক ওই সময়ের মধ্যে স্বেচ্ছায় অতিরিক্তি সিম নিষ্ক্রিয় না করলে কমিশন পরে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে সেগুলোর নিবন্ধন বাতিল ও বন্ধ করে দেবে।

জানা যায়, মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে বিটিআরসির পক্ষ থেকে গত ৪ ডিসেম্বর এক নির্দেশনা পত্র পাঠানো হয়। সেই নির্দেশনায় বলা হয়, ‘এখন থেকে গ্রাহকপ্রতি পোস্ট পেইড, প্রি-পেইড নির্বিশেষে সর্বোচ্চ সিম/রিম (সকল অপারেটর মিলিয়ে) সংখ্যা ১৫টি নির্ধারণ করা হলো। ১৫টির অতিরিক্ত সিম/রিম অবৈধ বলে গণ্য হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net