শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধু-শেখ হাসিনা নির্ভেজাল গণতন্ত্রে বিশ্বাসী

সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধু-শেখ হাসিনা নির্ভেজাল গণতন্ত্রে বিশ্বাসী

dynamic-sidebar

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা নির্ভেজাল গণতন্ত্রে বিশ্বাসী। এ কারণেই তারা বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

মঙ্গলবার দোয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে গণতন্ত্র রয়েছে বলেই কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন (সিপিইউ) ও ইন্টার পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)’র সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের সংসদীয় গণতান্ত্রিক বিভিন্ন দেশের প্রতিনিধিরা এ সম্মেলন দুটিতে যোগদান করে দেশের গণতান্ত্রিক রীতি-নীতির প্রশংসা করেছেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন বানচাল করতে সব কিছুই করেছে। তারা নির্বাচন প্রতিহত করার নামে মানুষ হত্যা করেছে, নির্বাচন কেন্দ্রে আগুন দিয়েছে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে। সহিংসতা, নিরীহ মানুষ পুড়িয়ে মারা এবং সরকারি সম্পত্তি ধ্বংস করা কি গণতন্ত্র?

সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো জোটকে আমরা অভিনন্দন জানাই। কারণ এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি আশা করেন, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আরও নতুন নতুন জোট ও দলের সমন্বয়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, একেএম এনামুল হক শামীম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন ও রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net