, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ- নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ- নিহত ১

dynamic-sidebar

বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রা’র (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে সুশীল মন্ডল (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার সাতমাইল এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন্দ্রার যাত্রী সুশীল মন্ডল বাবুগঞ্জ উপজেলার ঘোষকাঠী নামক এলাকার সুরেন্দ্র মন্ডলের ছেলে।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ আর মুকুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বিএনএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও রহতমতপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্রা সাতমাইল এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুশীল মন্ডলকে মৃত ঘোষণা করেন।

অপর আহত ব্যক্তিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তির করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net