, ,

শিরোনাম :
রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আনন্দ র‌্যালি

বরিশালে মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আনন্দ র‌্যালি

dynamic-sidebar

আজ ৮ই ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে আনন্দ-উৎসব র‌্যালি ও পথ সভা করেছে বরিশাল জেলা ও মহানগর মুক্তিযুদ্বা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ও মহানগর শাখা।

আজ শুক্রবার সকাল ১১টায় নগরীর বগুরা রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল কার্যলয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বেড় করেন জেলা ও মহানগর মুক্তিযুদ্বা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

র‌্যালিতে এসময় অংশ গ্রহন মুজিব নগর সরকারের প্রথম গার্ড অব অনার প্রদানকারী জেলা আওয়ামীলীগ নেতা সাবেক এসপি মাহাবুব উদ্দিন আহমেদ(বীরবিক্রম),মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেচুর রহমান,(বীরবিক্রম) আঃ হক,মুক্তিযোদ্ধা সৈয়দ আনিচুর রহমান,মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার,মুক্তিযোদ্ধা এম জি কবীর ভুলু, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী,মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড.গোলাম আব্বাস চৌধূরী দুলাল,সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গির হোসেন,যুগ্ন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ জেলা ও মহানগরের শতাধিক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ,মহিলালীগের নেতৃবৃন্দ।

পরে আনন্দ র‌্যালি নগরীর ফজলুল হক এ্যাভিনিয় সড়ক,দক্ষিন চকবাজার,কাঠপট্রি সড়ক,সদররোড হয়ে পুনরায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ের সামনে এসে শেষ করেন।

এসময় মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেন স্বাধীনতা ও বঙ্গবন্ধুর সূর্য সৈনিক মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের অগ্রযাত্রা কোন ভাবেই থেমে না যাই সেই লক্ষ রেখে মুক্তিযুদ্বাদের কাজ করতে হবে।
আমাদের প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা যে উন্নয়নের ধারা অব্যহত রেখেছে সেধারা আগামী সিটি নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর হাতকে আরো শক্তিশালি করার জন্য সকলকে ঐক্যবদ্ব ভাবে মুক্তিযুদ্বাদের কাজ করার আহবান জানান।

আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net