, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
বরিশালে মহিলা কাউন্সিলরকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

বরিশালে মহিলা কাউন্সিলরকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

dynamic-sidebar

বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত (২৪,২৫,২৬) ওয়ার্ডের কাউন্সিলর সেলিনা
বেগমের ওপর হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। একই সাথে
জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলীপিও প্রদান করা হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় নগর ভবনের সামনের সড়কে মানববন্ধন করে
বরিশাল মহানগর মহিলাদলের নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরিশাল
মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আয়শা তৌহিদ লুনা, বরিশাল মহানগর
বিএনপির মহিলা বিষয়ক সহ সম্পাদিকা তাছলিমা কালাম পলি, সাধারন সম্পাদক
শামীমা আকবর,যুগ্ম আহবায়ক ফাতেমা রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন,
বরিশাল মহানগর বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংরক্ষিত ওয়ার্ড
কাউন্সিলর সেলিনা বেগমের ওপর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির
মোল্লাসহ তাদের সমর্থকরা ৬ ডিসেম্বর হামলা চালায়। নগরের ২৫ নম্বর
ওয়ার্ডের এ.ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্মার্ট কার্ড বিতরন কালে ওই
হামলায় কাউন্সিলরকে লাঞ্চিত ও আহত করা হয়। প্রকাশ্য ঘটা এ ঘটনার সাথে
জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান বক্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net