বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
রাজবাড়ীতে অস্ত্রসহ আটক – ১

রাজবাড়ীতে অস্ত্রসহ আটক – ১

dynamic-sidebar

রাজবাড়ীঃ


রাজবাড়ীতে বিদেশি অস্ত্র-গুলিসহ বশির উদ্দিন নামে এক চরমপন্থি নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।আজ ভোরে জেলা সদরের পাঁচুরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। বশির জেলা সদরের বরাট ইউনিয়নের নবগ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজিজুল হক।র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নং কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাঁচুরিয়া বাজার থেকে বশিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি ম্যগজিন, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।বশির রাজবাড়ী জেলার চরমপন্থি লাল পতাকা কাদের বাহিনীর সামরিক কমান্ডার। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান মো. রইছ উদ্দিন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net