মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৭

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
সবার ওপরে রয়েছে নেইমারের ব্রাজিল

সবার ওপরে রয়েছে নেইমারের ব্রাজিল

dynamic-sidebar


লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চিলি এবং ভলিভিয়ার বিপক্ষে এই দুটি ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হয়েছে ২৬ ফুটবলারকে।লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ২৩ মার্চ চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২৮ মার্চ আর্জেন্টাইনদের প্রতিপক্ষ বলিভিয়া।বিশ্বকাপ বাছাই পর্ব থেকে চারটি দল সরাসরি চলে যাবে বিশ্বকাপের মূল মঞ্চে। পঞ্চম দলটিকে খেলতে হবে প্লে-অফ। আর্জেন্টিনা রয়েছে পঞ্চম অবস্থানে। বলা যায়, বিশ্বকাপ বাছাইয়ে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই মেসি-ম্যারাডোনা-বাতিস্তুতাদের দেশটি। ১৯ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেরা রয়েছে তালিকার পঞ্চম স্থানে।১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে নেইমারের ব্রাজিল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লুইস সুয়ারেজের উরুগুয়ে। ২০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইকুয়েডর এবং চিলি। ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কলম্বিয়া । ২৩ সদস্যের দলে এবারো জায়গা হয়নি ইন্টার মিলানের অধিনায়ক মাউরো ইকার্ডি। আরও জায়গা হয়নি চীনে রেকর্ড ট্রান্সফার ফি’তে পাড়ি দেওয়া কার্লোস তেভেজের। দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ডিফেন্ডার মার্কোস রোহো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net