শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৭

শিরোনাম :
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ
বরিশাল নগরীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ নারী আটক

বরিশাল নগরীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ নারী আটক

dynamic-sidebar

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ওই নারীর ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে ৫৫০ বোতল ফেন্সিডিল। সোমবার রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) আশীষ পাল এর নেতৃত্বাধীন টিম এই অভিযান পরিচালনা করে। আটক হওয়া নারী মাদক ব্যবসায়ীর নাম জাকিয়া বেগম (২১)। সে কাশিপুর চৌহতপুর এলাকার বাসিন্দা বাবু’র স্ত্রী। তাছাড়া জাকিয়ার নিজস্ব ঠিকানা সোলনা এলাকায়। তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিবি’র এসআই আশীষ পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌহতপুরে মিয়াজি বাড়ি মসজিদ সংলগ্ন মুজাম্মেল এর বাড়িতে অভিযান চালান তারা। এসময় ঘরে তল্লাশী করে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুস্তি চলছে বলে জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net