বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে বাল্য বিয়ে প্রতিরোধ করনীয় নির্ধারনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১৯ই ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন সভা কক্ষে গার্লস নট ব্রাইটস জোট বরিশাল এর আয়োজনে এবং যৌন ও প্রজনন স্বাহ্য বিষয়ে মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধকরন প্রকলোপর সহযোগীতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল কালাম আজাদ তার সুচনা বক্তব্যতে বলেন আমাদের নিবন্ধিত কাজী ছাড়া অন্য কোন কাজী বিবাহ পড়াতে পারবেনা। এক্ষেত্রে আমরা প্রতিটি কাজীকে আইডি কার্ড পরিচয় পত্রের আওতায় আনার জন্য কাজ করছি। এছাড়া নোটারী পাবলিকের মাধ্যমে যে বিয়ে পড়ানো হয়ে থাকে তা আইনগত সিদ্ব হবেনা। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম,জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন,ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোর্তজা রেজা হারুন, বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগম,বরিশাল সাংস্কুতিক সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড. এস এম ইকবাল,জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী,ব্রাক প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডল,সূবর্ণা খাতুন,সোহানুর রহমান সোহান প্রমুখ। আলোচনা সভায় সমাজ সেবা,বেসরকারী উন্নয়নমুলক সংস্থা প্রতিনিধি,আইনজীবী ও সুশিল সমাজের ৩০ জন প্রতিনিধি অংশ নেয়। আলোচনা সভায় প্রতিটি দূর্গম উপজেলার প্রতিটি ইউনিয়নের ইউপি সদস্যকে আহবায়ক করে ৫ সদস্য কমিটি গঠন করার মাধ্যমে বাল্য বিয়ে প্রতিরোধের কাজে অন্তভূক্ত করার প্রস্তাব আনা হয়। উল্লেখ্য বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার টেকসই উন্নয়নের লক্ষে ১৯৭২ সাল থেকে নারীকে পরিবার ও সমাজের চালিকা শক্তি হিসাবে বিবেচনা করে তাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষে ব্রাক কাজ করে যাচ্ছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply