বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৯

শিরোনাম :
শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
বরিশাল নগরীর অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল নগরীর অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

dynamic-sidebar

বরিশাল নগরীর ত্রিশ গোডাউন সড়কের দু’পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশসেনর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ জুয়েল। সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। বরিশাল সিটি কর্পোরেশনের সড়ক পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বরিশালের বধ্যভূমি ও স্মৃতি ফলকে যাবার একমাত্র পথ এই ত্রিশ গোডাউন সড়ক। সিটি কর্পোরেশনের এ সড়কের দু’পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ছিল। এ কারণে পথচারী ও যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। অবৈধ স্থাপনা নিজ উদ্যেগে সরিয়ে নেয়ার জন্য দখলদারদের আগে নোটিশ দেয়া হয়েছিল। তারা স্বেচ্ছায় অপসারণ না করায় সড়কে চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে এ অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য সড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনাও উচ্ছেদ করা হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্তি পুলিশ সুপার রেজাউল করিম জানান, বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net