, ,

শিরোনাম :
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী গৌরনদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন বরিশালের নিখোঁজ জজ
বরিশালের সন্ধ্যা নদীতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

বরিশালের সন্ধ্যা নদীতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

dynamic-sidebar

৯৯৯ এ কল করে সহায়তা পেতে শুরু করেছে বরিশালের মানুষ। এরইমধ্যে বরিশাল নদী ফায়ার স্টেশনে উদ্ধার অভিযানের জন্য প্রথম কল পেয়ে গেছেন। দুপুরে পাওয়া ৯৯৯ এর ওই কলের মাধ্যমে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীতে ৬ বছরের শিশু উদ্ধারের অভিযান চালায় ষ্টেশনের নৌ-ডুবুরিরা। যদিও শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নদীর ৫০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে ডুবুরিরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বরিশাল নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হানিফ জানান, রোববার দুপুরে ৯৯৯ থেকে তাদের টেলিফোনে একটি ফোন আসে। যার মাধ্যমে কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের হাসান ঘারামীর ৬ বছরের শিশু সন্তান জিসানের সন্ধ্যা নদীতে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। তাক্ষনিক তিনি একটি ডুবুরি দলকে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। ৩ টা ৪৫ মিনিটে নদীতে উদ্ধার অভিযান শুরু করে ৫৫ মিনিটের মাথায় শিশুটিকে পানির ৫৫ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়। কিন্তু দেরি হলে
উদ্ধার অভিযানে যেমন সময় লাগতো, তেমিন স্বজনদের হাতাশাও বাড়তো। স্টেশন অফিসার আরো জানান, তাদের এ উদ্ধার অভিযানের ফাঁকে ফাঁকে ৯৯৯ থেকে কল করে অভিযানের সর্বোশেষ বিষয়ে জানতে চাওয়া হচ্ছিলো। যা বরিশালের প্রেক্ষাপটে আলোচিত বিষয় হিসেবে দেখছেন তারা এ বিষয়ে ফায়ার সার্ভিস বরিশালের উপ সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, এটাই বরিশালে প্রথম ৯৯৯ থেকে আসা কল। শিশুটি নিঁখোজ হওয়ার পরপরই এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়, সেখান থেকে তাৎক্ষনিক আমাদের জানানো হয়। যাদের ফায়ার সার্ভিস, হাসপাতাল বা এ্যাম্বুলেন্স অথবা পুলিশের সহায়তার প্রয়োজন হবে কিন্তু সংশ্লিষ্ট দফতরগুলোর নম্বর নেই তাদের জন্য ৯৯৯ একটি সহজ মাধ্যম বলে মনে করছেন বরিশালের সুশীল সমাজ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net