, ,

শিরোনাম :
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী গৌরনদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন বরিশালের নিখোঁজ জজ

বরিশালে বাসের চাপায় শ্রমিক নিহত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।

নিহতের নাম নাঈম (২৫)। সে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বাবুল ফকিরের ছেলে ও অটো রাইস মিলের শ্রমিক।

আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গৌরনদী উপজেলার বার্থী কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নাঈম ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ দিয়ে হেটে নাস্তা করার জন্য এলাহি অটো রাইসমিল থেকে বার্থীর দিকে আসছিলো।

এসময় মাদারীপুর থেকে বরিশালগামী বিসমিল্লাহ পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net