শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯

শিরোনাম :
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ

বরিশালে বাসের চাপায় শ্রমিক নিহত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।

নিহতের নাম নাঈম (২৫)। সে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বাবুল ফকিরের ছেলে ও অটো রাইস মিলের শ্রমিক।

আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গৌরনদী উপজেলার বার্থী কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নাঈম ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ দিয়ে হেটে নাস্তা করার জন্য এলাহি অটো রাইসমিল থেকে বার্থীর দিকে আসছিলো।

এসময় মাদারীপুর থেকে বরিশালগামী বিসমিল্লাহ পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net