বরিশাল অফিসঃ
পুলিশ সদস্যর হামলায় ব্যবসায়ী আহত হওয়ারকে কেন্দ্র করে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম বাজারে।ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, তুচ্ছ ঘটনার জেরধরে উপজেলার রতনপুর ইউনিয়নের পতিহার গ্রামের সুনীল শীলের পুত্র ও ছয়গ্রাম বাজারে ব্যবসায়ী সুধীর শীলকে শুক্রবার সকালে ছয়গ্রাম বাজারে বসে মারধর করে আহত করে সেরাল গ্রামের আতাই সন্যামতের পুত্র পুলিশ সদস্য ওয়াদুদ সন্যামত। পুলিশ সদস্য ওয়াদুদ সন্যামত পিরোজপুর জেলায় কর্মরত রয়েছেন। এ ঘটনায় পর সকাল সাড়ে ১০টায় বাজারের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে হামলাকারী পুলিশ সদস্যর বিচারের দাবিতে বাজারে বিক্ষোভ মিছিল করেন।বাজারের বণিক সমিতির সভাপতি আশ্রাব মীর ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ সদস্য ওয়াদুদের বিচার না হওয়া পর্যন্ত বাজারের সকল দোকান বন্ধ থাকবে। এর আগেও ওই পুলিশ সদস্য ছুটিতে বাড়িতে এসে একাধিক ব্যবসায়ীকে মারধর করেছে বলেও তিনি (সভাপতি) উল্লেখ করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply