বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬

শিরোনাম :
বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল
বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে পিছিয়ে চরবাড়িয়া ইউনিয়ন

বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে পিছিয়ে চরবাড়িয়া ইউনিয়ন

dynamic-sidebar

ফাইজুল ইসলাম বরিশাল অফিসঃ


বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে পিছিয়ে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন।বরিশাল নগরী থেকে নিকটে এই ইউনিয়নের সড়কগুলো আর জীবনব্যবস্থার বেহাল অবস্থায় জনজীবন বিপর্যস্থ এই অঞ্চলের মানুষদের ।চরবাড়িয়া ইউনিয়নের উন্নয়নের অবস্থা দেখলে মনে হয় সবথেকে অবহেলিত ইউনিয়ন এটি।চরবাড়িয়া ইউনিয়নের একাধিক ওয়ার্ড ঘুরে দেখা যায়,মেইনরোডের পাশের রাস্তাগুলোর মধ্যে কিছু কিছু ইটের হলেও প্রায় ৮০ ভাগ রাস্তা চলাচল অনুপযোগী । প্রতিনিয়ত এ রাস্তা গুলতে দূর্ঘটনা হতেই থাকে।এ প্রতিবেদক নিউজ সংগ্রহকালিন সময়ও একটি দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী হন।অটো নিয়ে রাস্তার খাদে পরে অটো ড্রাইবারসহ যাত্রী গুরতর আহত হন।পরে

স্থানীয়রা দ্রুত  শেবাচিম এ নিয়ে যায়।প্রতিনিয়ত এ রাস্তাটিতে এমন দূর্ঘটনা হতেই থাকে বলে জানান এলাকাবাসী।এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেনা জনপ্রতিনিধিগন।এ ইউনিয়নের করুন অবস্থা ইউনিয়নে ঢুকতে গেলেই আন্দাজ করা যায়।চরবাড়িয়া ইউনিয়ন এর প্রধান সড়কটির বেহাল অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই অঞ্চলের মানুষগুলোর।অথচ রাস্তার বেহাল এই অবস্থায় যেন মাথাব্যাথা নেই কারো।রাস্তাটি দিয়ে,চাকুরীজীবি,শিক্ষা্র্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যাতায়াত করে।স্কুল ছাত্র সোয়ান জানায়,রাস্তার সব কার্পেটিং উঠে যাওয়ায় প্রচুর ধুলাবালী উড়তে থাকে সাইকেলে বা হেটে স্কুলে যেতে আমাদের খুব কষ্ট হয়।এতে আমাদের স্বাস্থেরও অনেক ক্ষতি হয়।চরবাড়িয়া এলাকার গোলদার মন্টু জানায়,কার্পেটিং ওঠায় অনেক জায়গায় বড় বড় গর্ত হয়েছে এতে বড় ধরনের দূর্ঘটনার ও সম্ভবনা রয়েছে এবং প্রচুর ধুলাবালী ওরে যা আমাদের স্বাস্থের জন্য হুমকিসরূপ।এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ জানায়,ধারাবাহিক ভাবে উন্নয়ন হচ্ছে, আমার সাধ্যমত কাজ করে যাচ্ছি।ধীরগতি প্রক্রিয়ায় হয়ত একটু সময় লাগছে।ইউনিয়নে বরাদ্ধ কাজ অল্প পাই যা চাহিদানুযায়ী নয়।উপর থেকে আমাদের ইউনিয়নে বারতি কিছু কাজ দিলেও দ্রুত করা সম্ভব ছিল।তবে শীগ্রই কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।চরবাড়িয়া ইউনিয়নের বেহাল এই অবস্থা থেকে মুক্ত করার জন্য কতৃপক্ষের প্রতি অনুরোধ জানায় এলাকাবাসি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net