, ,

শিরোনাম :
আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী

আবিরের হত্যাকারী মিরাজের আত্মসমর্পন

dynamic-sidebar

বরিশাল নগরীতে ব্যাট দিয়ে পিটিয়ে সহপাঠি স্কুল ছাত্রকে হত্যাকারী সহপাঠি কিশোর অপরাধী মিরাজুল ইসলাম মিরাজ স্বর্ণামত আদালতে আত্মসমর্পন করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল শিশু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. গোলাম ফারুক তাকে যশোরে কিশোর অপরাধ সংশোধনাগারে প্রেরনের নির্দেশ দেন। আত্মসমর্পনকারী কিশোর অপরাধী মিরাজুল ইসলাম মিরাজ সর্ণামত (১৫) নগরীর ৯নং ওয়ার্ডস্থ ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ণামতের ছেলে এবং সহপাঠি আবির দাস হত্যা মামলার নামধারী প্রধান আসামী। এর আগে গত ২২ ডিসেম্বর দুপুরে নগরীর ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চক বাজার এলাকার বাসিন্দা নগরীর একে স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষা দেয়া ছাত্র আবিরকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ওই দিনই তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ২২ ডিসেম্বর দিবাগত গভির রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় তার বাবা জয় রবী দাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net