বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত কর্মী সভার প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশারফ হোসেন বলেছেন বর্তমান আওয়ামী অবৈধ সরকার জনগনের ভোটে নির্বাচিত নয় ওরা পুলিশের ভোটে নির্বাচিত তাই জনগন দেখলে ভয পায়।
তিনি আরো বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপিকে বাদ দিয়ে এ দেশে একাদশ নির্বাচন হতে পারে না হতে দেওয়া হবে না। আগামী একাদশ জাতীয় নির্বাচন সংসদ ভেঙ্গে দিয়ে করতে হবে শেখ হাসিনার অধিনে কোন নির্বাচন এদেশের মাটিতে হবেনা।
আজ বৃহস্পতিবার (২৮ই ডিসেম্বর) বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়।
বরিশাল উত্তর জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবুর রহমান সরোয়ার।
কর্মী সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংস্কতিক প্রতি মন্ত্রী বেগম সেলিমা রহমান,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক বিএম কলেজ ভিপি মাহাবুবুল হক নান্নু,সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ আবুল হোসেন খান, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান,জেলা দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন,সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন,উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আং ছত্তার খাঁন,এ্যাড.গাজী কামরুল ইসলাম সজল,এ্যাড.তরিকুল ইসলাম দিপু,আবুল হোসেন লাল্টু,আফজাল হোসেন,আঃ গফফার তালুকদার,মাহাবুবুর রহমান পিন্টু,বদিউজ্জামান মিন্টুু,এ্যাড.নুরুল আলম রাজু,আসাদুজ্জামান মুক্তা,তাছরিমা বেগম প্রমুখ।
প্রধান অতিথি ড. খন্দকার মোশারফ হোসেন আরো বলেন যারা দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয় তারা গনতান্ত্রিক দল হতে পারে না।আ,লীগ যখনই ক্ষমতায় আসে তখনই ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে যায়।
আজ আ,লীগ রাজনৈতিক চরিত্রহীনতাভাবে তিন বারের প্রধান মন্ত্রী বিএনপি চেয়ার পারসর্ন বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে সাজ দেয়র পায়তারা চালাচ্ছে বেগম জিয়াকে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হলে দেশের জন্য শুভ হবে না।
তিনি আরো বলেন সুপ্রিম কোটের শোড়ষ সংশধনী রায়ে বলেছেন এটা নির্বাচিত সরকার নয়।
তাই আগামী জাতীয় নির্বাচনে জনগন সুস্থ ভাবে ভোট দিতে পারলে এদের কারো জামানত থাকবে না বলেই তারা সংসদ সচল রেখে নির্বাচন করতে চায়।
তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগের হাথ থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ব ভাবে সকল নেতা-কর্মীদের কাজ করার আহবান জানান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply