শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫১

শিরোনাম :
২০১৮ সালে আকাশে উড়ে বিমান মাটি স্পর্শ করলো ২০১৭ সালে

২০১৮ সালে আকাশে উড়ে বিমান মাটি স্পর্শ করলো ২০১৭ সালে

dynamic-sidebar

অদ্ভুত এক ঘটনা ঘটে গেছে বছরের শুরুতেই। ২০১৮ সালের প্রথম মুহূর্তে একটি বিমান আকাশে উড্ডয়ন করে তা মাটি স্পর্শ করেছে ২০১৭ সালে। এক্ষেত্রে মূল অনুঘটকের কাজ করেছে ভৌগলিক অবস্থান।নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে নতুন বছরকে স্বাগত জানিয়ে হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওঠে। তখন ২০১৮ সালের প্রথম প্রহর। তাদের উদ্দেশ্য হনুলুলু। ঠিকই বিমানটি হনুলুলুতে অবতরণ করে। তখন হনুলুলুতে ২০১৮ সাল শুরু হয় নি। ২০১৭ সালের অনেকটা সময় তখনও বাকি। এমন অবস্থায় সেখানে বিমান থেকে যাত্রীরা নেমে দ্বিতীয়বার নতুন বছরকে উদযাপন করছেন। এমন ঘটনা ঘটেছে হাওয়াইয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এইচএএল৪৪৬ তে। এই ফ্লাইটটি অকল্যান্ড থেকে উড্ডয়নের কথা ছিল ২০১৭ সালের ৩১ শে ডিসেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে। কিন্তু তা ১০ মিনিট বিলম্বিত হয়। এরই মধ্যে বিমানটির যাত্রীরা রাত ১২টায় ২০১৮ সালকে স্বাগত জানান। এরপর স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে বিমানটি আকাশে ওড়ে। তখন অকল্যান্ডে ২০১৮ সালের ১লা জানুয়ারি। আকাশে উড়তে উড়তে বিমানটি হনুলুলুতে যখন মাটি স্পর্শ করে অবতরণ করলো তখন সেখানে স্থানীয় সময় ২০১৭ সালের ৩১ শে ডিসেম্বর সকাল ১০টা ১৬ মিনিট।আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী, নিউজিল্যান্ড ও হাওয়াইয়ের মধ্যে সময়ের ব্যবধান ২৩ ঘন্টা। অর্থাৎ হাওয়াইয়ের চেয়ে নিউজিল্যান্ডে সময় ২৩ ঘন্টা বা প্রায় পুরো একটি দিন বেশি। ফলে ওই ফ্লাইটের যাত্রীরা হনুলুলুতে অবতরণ করে প্রায় পুরো একটি দিন হাতে পান ২০১৭ সালের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net