শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৩

শিরোনাম :
উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত

নগরীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পন্ড আহত-১

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পুর্বেই নিজ সংগঠনের নেতাকর্মীদের হাতেই ভন্ডুল হলো আয়োজন। গতকাল বরিশাল মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে নগরীর আলেকান্দা নুরিয়া স্কুলে কেক কাটার আয়োজন করে মহানগর ছাত্রলীগের সভাপতি জাসিম ও তার অনুসারিরা। রাত ১২টায় কেক কাটার সময় নির্ধারিত থাকলেও তার পূর্বেই রাত আনুমানিক ১০টায় মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্না ও সাবেক আহ্বায়ক জিয়ার নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে হামলা চালানো হয়। হামলকারীরা ঘটনা স্থলে গিয়ে পার্কিং করা পাঁচ-ছয়টি মটর সাইকেল ভাংচুর করে। এরপর হামলা চালায় মুল অনুষ্ঠানে। এসময় প্রান ভয়ে জসিম গ্র“পের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলেও তাদের বাধা দিতে গিয়ে আহত হন সাংগঠনিক সম্পাদক কানন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে গেলে উভয় পক্ষ স্থান ত্যাগ করে। এব্যাপারে ওসি আতাউর রহমান বলেন, পুলিশ ঘটনা স্থলে গিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। হামলা প্রসঙ্গে মহানগর ছাত্রলীগের সভাপতি জাসিম বলেন, এভাবে চললে বরিশালে কীভাবে রাজনীতি করব। নিজ দলে নেতাকর্মীদের ভয়ে আমাদের কী পালিয়ে থাকতে হবে। সর্বশেষ ওই ঘটনায় উক্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net