, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
ঐশ্বর্যা আমার মা! দাবি অন্ধ্রের এই যুবকের

ঐশ্বর্যা আমার মা! দাবি অন্ধ্রের এই যুবকের

dynamic-sidebar

 

ডেস্ক নিউজ : ঐশ্বর্যা রাইকে নিজের জন্মদাত্রী মা বলে দাবি করে সংবাদের শিরোনামে অন্ধ্রপ্রদেশের এক যুবক। ২৯ বছর বয়সী ওই যুবকের নাম সঙ্গীত কুমার। থাকেন বিশাখাপত্তনমে। সম্প্রতি কর্নাটকের মেঙ্গালুরুতে সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনই তাঁর মা এবং তিনি এ বার তাঁর সঙ্গেই থাকতে চান।
সঙ্গীত কুমার নাকি নিজের নামের সঙ্গে ‘রাই’ পদবীও ব্যবহার করেন। সাংবাদিকদের ওই যুবক বলেছেন, ১৯৮৮ সালে লন্ডনে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে তাঁর জন্ম। তিন বছর বয়সে নাকি ছোদাবরমে (বিশাখাপত্তনম) তাঁকে নিয়ে আসা হয় এবং তার আগে তিনি থাকতেন মুম্বইতে ঐশ্বর্যার মা বৃন্দা কৃষ্ণরাজ রাইয়ের পরিবারের সঙ্গে। যে সময় নিজের জন্ম বলে ওই যুবকের দাবি, তখন ঐশ্বর্যার বয়স ছিল ১৪ বছর।

সাংবাদিকদের কাছে ওই যুবক বলেছেন, ‘‘আমার দাদুর নাম কৃষ্ণরাজ রাই। ২০১৭-র মার্চ মাসে তিনি প্রয়াত হন। আমার মামার নাম আদিত্য রাই’’। ঐশ্বর্যা এখন আর অভিষেক বচ্চনের সঙ্গে থাকেন না বলেও দাবি করেছেন সঙ্গীত। তাঁর কথায়, ‘‘আমার মা ২০০৭-এ অভিষেক বচ্চনকে বিয়ে করেন। তবে তাঁরা এখন সেপারেটেড। মা একাই থাকেন। আমি চাই মা মেঙ্গালুরুতে এসে আমার সঙ্গে থাকুন। প্রায় ২৭ বছর ধরে আমি আমার পরিবারের থেকে আলাদা রয়েছি। আমি আর বিশাখাপত্তনমে ফিরে যেতে চাই না।…’’

সঙ্গীত যে দাবি করেছেন তার স্বপক্ষে অবশ্য কোনও নথিপত্র দেননি। তবে এই মৌখিক দাবি ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে স্বাভাবিক ভাবেই। ঐশ্বর্যা বা বচ্চন পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net