বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১

শিরোনাম :
বরিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বনার্ঢ্য র‌্যালী

বরিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বনার্ঢ্য র‌্যালী

dynamic-sidebar

 

বরিশালে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল ২ আসনের সাংসদ অ্যাড. তালুকদার মোঃ ইউনুচ, মাহাবুব উদ্দিন বীরবিক্রম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ কে জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, আতিকুল্লাহ মুনিম, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান, মহানগর ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা অনিক, রইজ আহম্মেদ মান্না প্রমূখ। সমাবেশ শেষে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয় জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যেগে। র‌্যালীতে জেলা ও মহানগর ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা যোগদান করেন। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে বুধবার রাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net