বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৭

শিরোনাম :
বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল
মেঘনা নদী থেকে ৩ মরদেহ উদ্ধার

মেঘনা নদী থেকে ৩ মরদেহ উদ্ধার

dynamic-sidebar

শরীয়তপুরঃ


শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মেঘনা নদী ও চর থেকে তিনটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ দুপুরে নলমুড়ি ইউনিয়নের পাচকাঠি এলাকার মেঘনার চর থেকে একটি এবং শুক্রবার সন্ধ্যায় কুচাইপট্টি ইউনিয়নের খাজুরতলা এলাকার মেঘনা নদী থেকে দু’টি মরদেহ উদ্ধার করা হয়।এরমধ্যে দু’টি মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের নওশের প্রামানিকের ছেলে মাহবুব প্রামানিক ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চয়রা গ্রামের শহিদুল সরকারের ছেলে হাফিজুর রহমান সরকার ।গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে নলকুড়ি ইউনিয়নের মেঘনার চর ও কুচাইপট্টি ইউনিয়নের মেঘনা নদী থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net