, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
বরিশালে শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী অনুষ্ঠিত

বরিশালে শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী অনুষ্ঠিত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে সাধারণ সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা ও মহানগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে অশ্বিনী কুমার টাউন হলে সাধারণ সভায় সংগঠনের জেলা সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ ওসমান গনি বিএসসি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্মান শ্রমিক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুর রহমান নিজামী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এএএম ফয়েজ হোসেন, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ মোঃ বাদল, বরিশাল বিভাগীয় নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রুস্তুম আলী হাওলাদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট একে আজাদ প্রমুখ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net