বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯

শিরোনাম :
জাটকা ধরার অপরাধে ৩ জেলের কারাদণ্ড

জাটকা ধরার অপরাধে ৩ জেলের কারাদণ্ড

dynamic-sidebar

চাঁদপুরঃ


চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে তিন জেলেকে এক বছর ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বিকেল সাড়ে ৩টায় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসানাত মো. মঈনউদ্দিন এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত হলেন- ইমরান বেপারী, সজিব দেওয়ান ও ফিরোজ দেওয়ান । এদের বাড়ি বরিশাল জেলার মেহেদিগঞ্জ উপজেলার ফাতারহাট বাগিত খাঁ গ্রামে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা দুপুরে অভিযান চালিয়ে হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে জাটকা নিধন অবস্থায় তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার বর্গমিটার করেন্ট জাল জব্দ করা হয়।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে এক বছর ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net