বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২০

শিরোনাম :
চট্টগ্রামে ৩১ শয্যাবিশিষ্ট কিডনী ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

চট্টগ্রামে ৩১ শয্যাবিশিষ্ট কিডনী ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

dynamic-sidebar

চট্টগ্রামঃ


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ শয্যাবিশিষ্ট কিডনী ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।আজ বিকেল সোয়া ৫টায় চমেক হাসপাতালের নিচতলায় পিপিপি এর অধীনে বাস্তবায়িত এ কিডনী ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়।পরবর্তীতে স্বাস্থমন্ত্রী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ বীরোত্তম মিলনায়তনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চসিক’র মেয়র আ জ ম নাছির উদ্দীন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সভাপতি ডা. এম ইকবাল আর্সলান।বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সেলিম জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মো. জালাল, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা আলাউদ্দিন মজুমদার, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ও স্বাচিপ চট্টগ্রামের সদস্য সচিব ডা. মোহাম্মদ শরীফ, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net