বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০

শিরোনাম :
বানারীপাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ভারতে পাচারের অভিযোগে মামলা

বানারীপাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ভারতে পাচারের অভিযোগে মামলা

dynamic-sidebar

রাহাদ সুমন,বানারীপাড়া॥ সপ্তম শ্রেণির ছাত্রীকে ভারতে পাচারের অভিযোগে বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার ওই ছাত্রীর পিতা উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা গ্রামের রনজিৎ বাড়ৈ বাদী হয়ে একই গ্রামের নির্মল মন্ডল(২১),সজিব মন্ডল(১৯),শৈশব বাড়ৈ(২১) ও রিতা হালদার(২৫)কে আসামী আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মুক্তা বাড়ৈকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে নির্মল মন্ডল সহ আসামীরা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরে যশোর মানবকল্যাণ সংস্থার মাধ্যমে ওই ছাত্রীর পরিবার জানতে পারে মুক্তা বাড়ৈ ভারতের সুকন্যা হোমে রয়েছে।এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান আসামীদের গ্রেফতার ও পাচার হওয়া ওই ছাত্রীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net