, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

বরিশালে শ্রমিক লীগ সভাপতি ছালাম আকনকে কুপিয়ে জখম

dynamic-sidebar

বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আ. ছালাম আকনকে (৫৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত আকন (৫৪) চড়বাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন আকনের ছেলে। রোববার (৭ জানুয়ারি) সকালে বরিশাল নগরের পোর্টরোডস্থ কলাপট্টি সংলগ্ন এলাকায় তার ওপর এ হামলা হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের ছেলে মো. আরিফ হোসেন জানান, আকন পেশায় একজন মাহিন্দ্রা (থ্রি হুইলার) চালক। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। ছালাম যাত্রী নিয়ে পোর্টরোডস্থ কলাপট্টি এলাকা সংলগ্ন স্ট্যান্ডে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তার পা ও বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল জানান, তারা বিষয়টি শুনেছেন। হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net