শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫০

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
জিয়াউর রহমান আ. লীগের নবজন্ম দিয়েছিলেন: রিজভী

জিয়াউর রহমান আ. লীগের নবজন্ম দিয়েছিলেন: রিজভী

dynamic-sidebar

জিয়াউর রহমান আওয়ামী লীগের নবজন্ম দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার সকালে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আজকে যে আওয়ামী লীগ, তার নবজন্ম দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারা তো বাকশালের খাঁচায় বন্দি ছিল। আজকে শেখ হাসিনা যে আওয়ামী লীগের সভানেত্রী তাকে মুক্তি দিয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু আওয়ামী লীগের মধ্যে কৃতজ্ঞতা বলে কিছু নেই। তারা যে কৃতজ্ঞতা জানাবে, ভালো কাজকে প্রশংসা করবে এই জিনিস তাদের মধ্যে নেই। তাদের রক্তের ধারার মধ্যে নেই। শেখ পরিবারের কারও মধ্যে নেই।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি মধ্যযুগীয় মোড়ল। তাদের মনোভাব হচ্ছে, আমার কথাই মানতে হবে, আমার কথাই শুনতে হবে। দেশের জনগণ কী বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় কী বলছে, মানবাধিকার সংস্থা কী বলছে তা শেখ হাসিনার কানে ঢোকে না।’
রিজভী আরও বলেন, ‘পুলিশ নির্দেশ দেয় কিভাবে চলবেন আর কিভাবে চলবেন না। পুলিশের অত্যাচারে অতিষ্ঠ দেশের জনগণ। গণতন্ত্রের আর্তচিৎকার বেশিদিন আটকিয়ে রাখা যাবে না। তাই আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। বিএনপির ঐতিহ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net