বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯

শিরোনাম :

নগরীতে কিশোর হত্যাচেষ্টা:ধারালো অস্ত্রসহ আটক ২

dynamic-sidebar

বরিশালের গোরস্থান রোডস্থ ধোপাবাড়ির মোড় এলাকায় রিশাদ (১৫) নামে এক কিশোরকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করতে আসে দুই কিশোর আবির(১৪) ও রিফাত (১৫) নামে দুই কিশোর। কিন্ত কিলিং মিশন সফল করার আগেই হত্যার পরিকল্পনায় ব্যবহৃত ধারালো অস্ত্রসহ স্থানীয় তরুণদের হাতে ধরা পরে যান দুই কিশোর ঘাতক। পরে স্থানীয়রা এই দুই তরুণকে কোতয়ালী থানা পুলিশের হাতে তুলে দেন। ঘাতক আবির পটুয়াখালীর একটি স্কুলে ৯ম শ্রেনীতে ও অপর কিশোর রিফাত বরিশাল অক্সফোর্ড মিশন স্কুলে ১০ম শ্রেনীতে অধ্যায়নরত। এর মধ্যে আবির পুলিশের বিশেষ শাখার এক সদস্যের সন্তান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন মামলা হয়নি। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বরিশালে কিশোর অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net