, ,

শিরোনাম :
বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না: আইনমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর বরিশালে চোর আটক করতে গিয়ে গুরুতর আহত আনসার সদস্য বরিশালে ডিবির অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক বরিশালে মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১ উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত
এমপিওভুক্তির সিদ্ধান্ত আগামী বাজেটেই: প্রধানমন্ত্রী

এমপিওভুক্তির সিদ্ধান্ত আগামী বাজেটেই: প্রধানমন্ত্রী

dynamic-sidebar

এমপিওভুক্তির দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলনকারীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসছে বাজেটেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
এমপিওভুক্তির দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন চালিয়ে আসার পর বেসরকারি প্রাথমিকের শিক্ষকরা প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে সম্প্রতি কর্মসূচি প্রত্যাহার করেন।
এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, কয়েকটি শর্তে ‘শিগগিরই’ নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হবে।
সংসদে শেখ হাসিনা বলেন, একটি বিদ্যালয়ে কত শিক্ষার্থী আছে, মান কী, শিক্ষকদের মান কী, সব বিবেচনায় নিয়ে নীতিমালা গ্রহণ করেই সরকারিকরণ কিংবা এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
“সেজন্য আমরা কোন কোন স্কুল এমপিওভুক্ত, কোন কোন স্কুল সরকারিকরণ, সেটা একটা নীতিমালার ভিত্তিতে করছি। আমরা যখন বলেছি, নিশ্চয়ই সব কিছু বিবেচনা করে একটা তালিকা করে এগুলোর অবস্থান দেখে পরবর্তী বাজেট যখন আসবে তখন সিদ্ধান্ত নেব।”
সবশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকার। এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি বন্ধ আছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net