, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
বরিশালে গ্রেপ্তারকৃত বিএনপি নেতার স্বীকারোক্তিতে পিস্তল ও গুলি উদ্ধার

বরিশালে গ্রেপ্তারকৃত বিএনপি নেতার স্বীকারোক্তিতে পিস্তল ও গুলি উদ্ধার

dynamic-sidebar

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা সালাম সিকদারকে গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী পিস্তল গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করে এই তথ্য দেন। এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান- গত ২০১৭ সালের ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে পূর্ব শত্রুতার জের ধরে আটক বিএনপি নেতা সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করে আহত করেন। এ ঘটনায় আহত সুলতান মীরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকর্মকতা মো. আব্দুল হক’র নেতৃত্বে এবং ডিবি পুলিশের একটি দল গত ৯ জানুয়ারি মামলার প্রধান আসামি সালাম সিকদারকে রাজধানী মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেন। আদালত সালামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সালামের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের খাটের নিচ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সুলতান হোসেন মীরকে হত্যার উদ্দেশে গুলি করেছিলেন বলে সালাম সিকদার স্বীকার করেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net