শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৬

শিরোনাম :
প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা প্রেমের ফাঁদে ফেলে সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা হাতিয়ে নিলে তরুণী ববিতে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি, সভাপতি নিয়ন সম্পাদক শিমু বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয়ে ঝোপঝাড় পরিচ্ছন্নতা করলো ইউএনও বাবুগঞ্জে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বরিশাল গণপূর্ত অফিসের প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রিয়াল কি ছেড়েই দিচ্ছেন রোনালদো?

রিয়াল কি ছেড়েই দিচ্ছেন রোনালদো?

dynamic-sidebar

চলতি মৌসুমে একেবারেই ভালো অবস্থানেই নেই রিয়াল মাদ্রিদ। একের পর এক ব্যর্থতা পুরো দলকেই এলোমেলো করে দিয়েছে। পাশাপাশি ফর্মহীনতায় ভুগছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে যোগ হয়েছে রিয়াল সভাপতির সাথে তার বনিবনা না হওয়ার গুঞ্জন। তাই সিআর সেভেনকে পরের মৌসুমে রিয়ালে খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে।

স্পেনের শীর্ষ স্থানীয় একটি সংবাদপত্র তো তাদের প্রথম পৃষ্ঠায় বড় করে লিখে দিয়েছে, রোনালদোর নতুন গন্তব্য হতে চলেছে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের যে ক্লাবে তিনি ছয় বছর কাটিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোনালদো নাকি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজের ওপর ভীষণ অসন্তুষ্ট। তিনি মনে, তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি ক্লাব। তার সঙ্গে কথার বরখেলাপ করা হয়েছে।

এমনও জানা যায়, কার্ডিফে চ্যাম্পিয়নস লিগ জেতার পরে নাকি রোনালদোকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সঙ্গে নতুন যে চুক্তি করা হবে, তাতে বর্তমান আর্থিক অঙ্কের চেয়ে তা অনেক বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু সেই কথা রাখা হয়নি।

কার্ডিফে চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে চ্যাম্পিয়ন করানোর পরে পেরেজ প্রতিশ্রুতি দিয়েছিলেন, রোনালদোর সঙ্গে নতুন করে চুক্তি করবে ক্লাব এবং স্বাভাবিক ভাবেই সেই চুক্তির আর্থিক মূল্য অনেক বেশি হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

রোনালদো নাকি নিজের এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে তার ঘনিষ্ঠদের জানিয়েও দিয়েছেন। পর্তুগিজ অধিনায়কের ঘনিষ্ঠ এক জন বলেন, ‘যা ঘটেছে, তাতে রোনালদো তীব্র অসন্তুষ্ট। সে মনে করে তার সঙ্গে বিশ্বাসভঙ্গ করা হয়েছে।’

রোনালদো এর আগেও ইঙ্গিত দিয়েছিলেন, তিনি রিয়ালেই থাকতে চান, কিন্তু সে জন্য তার শর্ত মানতে হবে। জাপানে ক্লাব কাপের পরে তিনি বলেছিলেন, ‘আমি চাই রিয়ালে খেলেই ফুটবল থেকে অবসর নিতে। কিন্তু সেটা হবে কি না, তা একা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি তো ক্লাব চালাই না। ক্লাবের দায়িত্বে অন্য লোক জন আছে।’
রিয়ালে যে বেতন রোনালদো পান তা তার কাছে যথেষ্ট নয়। পাঁচবারের বর্ষসেরার বর্তমান বেতন ২১ মিলিয়ন ইউরো। অন্যদিকে পিএসজি তারকা নেইমার ৩৬ ও বার্সেলোনার লিওনেল মেসির বাৎসরিক বেতন ৫০ মিলিয়ন ইউরো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net