, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
অলিম্পিকে এক পতাকা তলে লড়বে দুই কোরিয়া

অলিম্পিকে এক পতাকা তলে লড়বে দুই কোরিয়া

dynamic-sidebar

অবশেষে বরফ গলল বিশ্বের দুই বৈরী রাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়ার। আগামী মাসে সিউলে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে এক পতাকা তলে আসছে এ দুই দেশ। উভয় কোরিয়া ঘোষণা দিয়ে বলছে, শীতকালীন অলিম্পিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা এক পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করবে বলে দুই দেশের কর্মকর্তা ঐক্যমতে পৌঁছেছেন।
যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে বিরল বৈঠকের পর উত্তর ও দক্ষিণের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
একই সঙ্গে আসন্ন শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার নারী খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ আইস হকি দল গঠনেও রাজি হয়েছেন তারা।
দুই বছরের বেশি সময় পর এ প্রথমবারের মতো উত্তর ও দক্ষিণের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৈঠক করলেন। দক্ষিণ কোরিয়ার পিওংচ্যাংয়ে আগামী ৯ থেকে ২৭ ফেব্র“য়ারি এবারের শীতকালীন অলিম্পিক গেম অনুষ্ঠিত হবে।
তবে দক্ষিণ কোরিয়ার হকি দলের কোচ ও দেশটির রক্ষণশীল গণমাধ্যমগুলো যৌথ হকি টিম গঠনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এর ফলে দক্ষিণ কোরিয়ার পদক জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
এদিকে, দুই কোরিয়ার খেলোয়াড়দের সমন্বয়ে হকি টিম গঠন বাতিলের আহ্বান জানিয়ে দক্ষিণের লাখ লাখ মানুষ দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনের কাছে দাবি জানিয়েছেন। তারা এজন্য অনলাইনে স্বাক্ষর অভিযান শুরু করেছে।
তবে উত্তর ও দক্ষিণের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ গলাকে সন্দেহের চোখে দেখছে জাপান। টোকিও বলছে, পিয়ংইয়ংয়ের আক্রমণাত্মক অবস্থানের নমনীয়তায় বিশ্বের অন্ধ হওয়া উচিত হবে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net