মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭

শিরোনাম :
‘শাকিবকে সিনেমায় অভিনয় করতে দেয়া হবে না’

‘শাকিবকে সিনেমায় অভিনয় করতে দেয়া হবে না’

dynamic-sidebar

শাকিব খান-অপু বিশ্বাস ঢালিউডের সালমান শাহ-শাবনূর পরবর্তী সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সফল জুটি। তাদের হাত ধরেই দর্শকরা পেয়েছে অনেকগুলো ব্যবসায়িক সফল সিনেমা। এমনিতেই তারকাদের ব্যাক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সেখানে জনপ্রিয় এ জুটির ব্যাক্তিজীবনের নানা ঘটনা এখন সবার জানা।

গোপনে ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাস (অপু ইসলাম খান) শাকিব খানের সংসারে এসেছিলেন তা আজ ভাঙনের মুখে। আনুষ্ঠানিক তালাকের প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রথম শুনানিতে শাকিব খান বা তার কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও তার ওপর চাপ অব্যাহত রেখেছেন অপু বিশ্বাস।

মূলত সন্তান আব্রাহাম খান জয়ের দোহায় দিয়ে তিনি এখন যেকোনো মূল্যে সংসার টিকাতে চান। শাকিবের স্ত্রী হিসাবেই বাকি জীবনটা পার করতে চান তিনি।

সূত্র জানিয়েছে, প্রভাবশালী মহলকে দিয়ে শাকিব খানের ওপর চাপ সৃষ্টি করছেন অপু বিশ্বাস। অস্ট্রেলিয়া থাকায় তার সঙ্গে ফোনে আলাপ সেরেছে মহলটি। প্রভাবশালী মহলের পক্ষ থেকে বলা হয়েছে, অপুকে কোনোভাবেই তালাক দেয়া না হয়। বিষয়টি সমঝোতা করে নিতে বলা হয়েছে। নয়তো ভবিষ্যতে বাংলা সিনেমায় কাজ করতে দেয়া হবে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net