বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫১

শিরোনাম :
বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

dynamic-sidebar

আগৈলঝাড়াঃ


বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে মলিনা গাইন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।আজ বিকেল ৩টায় বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।মৃত মলিনা গাইন উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের দরিদ্র কৃষক পরেশ গাইনের স্ত্রী।স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির সময় মলিনা গাইন রান্না ঘর থেকে বসত ঘরে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তার শরীর ঝলছে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডা. কেএম শাকিব তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net