শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩১

শিরোনাম :
বরিশালে ছাত্রলীগ কর্মীর হুমকিতে বিএনপি কর্মীর মৃত্যু! প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আন্দোলনের মুখে বিএম কলেজের উপাধ্যক্ষের পদায়ন বাতিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল!
দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকা অফিস পরির্দশনে-২এমপি প্রসংশায় সাদিক আব্দুল্লাহ

দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকা অফিস পরির্দশনে-২এমপি প্রসংশায় সাদিক আব্দুল্লাহ

dynamic-sidebar

রিপন হাওলাদার: বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজের প্রকাশিত সংবাদ দেখতে বরিশালের জনপ্রিয় দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকা অফিস পরিদর্শনে আসেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এবং বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গতকাল বিকেল ৩ টায় তারা বরিশাল নগরীর সদর রোডস্থ দৈনিক ভোরের অঙ্গীকারের কার্যালয় পরির্দশন করেন। এসময় ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকা সাহসীকতার সাথে প্রতিদিন এগিয়ে যাচ্ছে। যত বাধা বিপত্তি আসুক না কেন সকল বাধা মোকাবেলা করে আপনাদের এগিয়ে যেতে হবে। আপনাদের সংবাদ পত্রে অসহায় জনগন তাদের ভাষা প্রকাশ করে। খেয়াল রাখতে হবে কোন কারনেই যেন সাংবাদিকতার মাঝে অপসাংবাদিকতা প্রবেশ না করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংবাদ পত্র ও সাংবাদিকতায় যে উন্নতি হয়েছে আর কোন সরকারের আমলে হয়নি। আমি আশাবাদী আগামীতে দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকা পাঠকের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠবে। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, আপনারা সমাজের দর্পন কিন্তু কিছু অপসাংবাদিকতায় সাংবাদিকের সম্মানে হানা দেয়। আপনারা সব সময় দেশ ও জাতীর কথা বললে যেমন নিজেদের নাম হবে তেমনি সমাজের উন্নয়ন হবে। তিনি আরো বলেন, আমরা সবাই লোকাল পত্রিকা গুলো বেশি পরি কারণ তাতে গোটা দক্ষিণাঞ্চলের সংবাদ পাওয়া যায়। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিকদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। তিনি তার উদহারন হিসাবে বলেন, সাংবাদিকদের অষ্টম ওয়েজবোর্ড গঠন এবং বাস্তাবায়ন নবম ওয়েজবোর্ড গঠন ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন। বিগত জোট সরকারের আমলে তথ্য অধিকার আইন ছিলো না। সংবাদ সংগ্রহ করতে গেলেই সাংবাদিক লাঞ্চিত হবার দৃশ্য প্রায়ই শোনা যেত। বর্তমান সরকারের অধিনে আর সেটি ঘটে না। দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকা অফিস পরির্দশন শেষে বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, সাংবাদিকতা মহান পেশা। এ কারনে আমি এ পেশাকে অনেক শ্রদ্ধা করি। কারণ হিসাবে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের চিত্র গুলো পত্রিকা খুললেই পাওয়া যায়। যদিও বরিশাল নগরীতে অনেক পত্রিকাপত্রিকা রয়েছে তার মধ্যে দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকাটি এগিয়ে গিয়েছে। তারা সর্বসময় দেশ ও মানুষের কথা বলে। তিনি এই পত্রিকার প্রসংশা করতে গিয়ে আরো বলেন, আমরা নগরবাসী সব সময় আপনাদের ডাকলেই কাছে পাই। তিনি এসময় দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net