, ,

শিরোনাম :
আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী
বেস্ট অফিসার পদক পেলেন এয়ারপোর্ট থানা পুলিশের এসআই ফিরোজ আলম

বেস্ট অফিসার পদক পেলেন এয়ারপোর্ট থানা পুলিশের এসআই ফিরোজ আলম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশীপুর ইছাকাঠী এলাকা থেকে চুরি হওয়া মালামাল সহ মা-মেয়েকে ঝালকাঠীর রাজাপুর থেকে আটকের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানা পুলিশের এসআই ফিরোজ আলম মুন্সীকে বেস্ট অফিসার পদক দিলেন পুলিশ কমিশনার এস.এম রুহুল আমিন।গতকাল দুপুর তিনটায় পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত পুলিশের উর্ধ্বতন  কর্মকর্তাদের উপস্থিতিতে পদক দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান,খান আঃ রউফ, উত্তম কুমার পালসহ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ গত বছরের ৯ নভেম্বর নগরীর কাশীপুর ২৯নং ওয়ার্ডের লুৎফর রহমান সড়কের মজিবর রহমানের বাসা থেকে পৌনে ২ ভরি স্বর্নালংকার, ৪ ভরি রুপার অলংকার নিয়ে সটকে পড়ে পারভীন বেগম। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে বাড়ির মালিক মজিবর রহমান থানায় একটি মামলা দায়ের করেন। এরপর রাজাপুরে পারভীন বেগমের বাড়িতে অভিযান চালিয়ে পারভীন বেগম ও তার মেয়েকে আটক করা হয় এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।আটককৃতরা হলো, পারভীন বেগম ও তার মেয়ে মুন্নী। এ ব্যাপারে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের এসআই ফিরোজ আলম মুন্সী জানান, আটক পারভীন বেগম বাড়ির মালিক মজিবর রহমান গৃহপরিচারিকার কাজ করতো। তবে এ ঘটনার কোন কুল ছিলনা।
সোর্স এর তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মা-মেয়ে আটক ও মালামাল উদ্ধার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net