, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
ভোলার ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

ভোলার ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

dynamic-sidebar

দ্বীপের রাণী খ্যাত ভোলার সর্বদক্ষিণের চরফ্যাশন উপজেলাকে দেশের অন্যতম সেরা পর্যটন এলাকায় রূপান্তর করতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ‘জ্যাকব টাওয়ার’ উন্মুক্ত করা হয়েছে। টাওয়ারটি দিনে যেমন সুন্দর রাতের আলোকসজ্জায়ও হরেক রকম আলোক রশ্মির নান্দনিকতায় বিস্ময় জাগবে মনে। ৭৫ ফুট মাটির নিচ থেকে ৭০টি পাথর ঢালাই পাইলিং ফাউন্ডেশনের ওপর স্টিল কাঠামোর আট মাত্রার ভূমিকম্প সহনশীল ১৭ তলা বিশিষ্ট ২২৫ ফুট উচ্চতার এই টাওয়ার আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গোপসাগর মোহনার উপকূলীয় উপজেলা ভোলার চরফ্যাশনে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি স্থপতি কামরুজ্জামান লিটনের নকশায় জ্যাকব

জ্যাকব টাওয়ার

টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে চরফ্যাশন পৌরসভার বাস্তবায়নে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে এটি নির্মাণে। এ ছাড়া রয়েছে ১৬ জন ধারণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ক্যাপসুল লিফট। এক হাজার বর্গফুটের ১৭ তলার ওপরে দাঁড়িয়ে ক্ষমতা সম্পূর্ণ বাইনোকুলারের মাধ্যমে ১০০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাবে দক্ষিণের সবুজের বুক চিরে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, চর কুকরি মুকরির মায়াবী হরিণসহ অনেক অজানাকে জানা যাবে। আরো দেখা যাবে তেঁতুলিয়া নদীর সুনীল শুভ্র জলাধার, পূর্বে মেঘনার উথাল ঢেউ। জ্যাকব টাওয়ার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net